• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৪০টিরও বেশি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির উপকূলীয় শহর ম্যানহাটন বিচের কাছে এ ভূমিকম্প আঘাত হানে। এতে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের (এলএএক্স) কয়েকটি জানালা ভেঙে যায়। বিভিন্ন স্থানে পণ্যসামগ্রী পড়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়। তবে এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পের পর ওই এলাকায় ধারাবাহিকভাবে পরাঘাত অনুভূত হয়। ক্যালিফোর্নিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ৪০টির বেশি পরাঘাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দুটি পরাঘাতের মাত্রা ছিল ৪-এর বেশি এবং আটটির মাত্রা ছিল ৩-এর বেশি।

ভূমিকম্প বিশেষজ্ঞ লুসি জোনস এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে ৩ মাত্রার মতো আরও কিছু অনুভূতিযোগ্য পরাঘাত হওয়ার আশঙ্কা রয়েছে। সময়ের সঙ্গে এসব পরাঘাতের সংখ্যা ও ঘনত্ব কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, আগামী কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত পরাঘাত অব্যাহত থাকতে পারে। তবে সময়ের সঙ্গে এগুলোর সংখ্যা কমে আসার কথা।

ভূমিকম্পের কম্পনে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। বিমানবন্দরের ভেতরে কিছু ছাদের টাইলসও খুলে পড়ে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানান।

তবে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় কোনো বিঘ্ন ঘটেনি বলে নিশ্চিত করেছেন তিনি। ভূমিকম্পের সময় বিমান চলাচল নিয়ন্ত্রণকক্ষ থেকেও আশপাশের পাইলটদের সতর্ক করা হয়। প্রকাশিত অডিও রেকর্ডিংয়ে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বলতে শোনা যায়, অবতরণে বাধা নেই, তবে এলাকায় বেশ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র লিন্ডসে ল্যান্টজ জানান, শনিবার বিকেল পর্যন্ত আশপাশের এলাকায় বড় ধরনের কোনো প্রাণহানি বা কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের আইন পাস করলো ইতালি

ভূমিকম্পের প্রভাবে ম্যানহাটন বিচের কাছে শেভরনের এল সেগুন্দো তেল শোধনাগারে স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এর ফলে শোধনাগারের চিমনি দিয়ে পর্যায়ক্রমে গ্যাস পোড়ানোর প্রক্রিয়া বা ফ্লেয়ারিং শুরু হয়।

শেভরন এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের পর স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লেয়ারিং শুরু হয়। প্রতিষ্ঠানটির দাবি, এ প্রক্রিয়ায় সাধারণ মানুষের জন্য কোনো ঝুঁকি তৈরি হয়নি। তবে দূর থেকেও আকাশের দিকে ওঠা আগুনের শিখা দেখা গেছে।

কে

  • ভূমিকম্প
এ সম্পর্কিত আরও খবর
ঢাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে
ঢাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে
ভূমিকম্পে কেঁপে উঠল পঞ্চগড়
ভূমিকম্পে কেঁপে উঠল পঞ্চগড়
পূর্ব তিমুরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
পূর্ব তিমুরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X